Friday, May 22, 2015

আসন্ন ঈদে পথশিশু ও বৃদ্ধ মা বাবাদের কে নতুন একটি কাপড় ও একমুঠো ভাত তুলে দিতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি
সন্ত্রাস ও মাদকের অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে এদের সহায়তা করুন
কেউ বলে টোকাই, কেউ বলে রাস্তার ছেলে
কেউ বা বলে নর্দমার কীট
সভ্যতার আধুনিক জগতে কেউ বলে পথশিশু
জন্ম থেকে যাদের জীবন সংগ্রাম চলতে থাকে
দু'মুটো ভাতের আশায় মানুষের কাছে হাত বাড়িয়ে সাহায্য চায়.....
কেউবা তাচ্ছিল্য করি, কেউ বা করুণা করে কিছু অর্থ সাহায্য দিয়ে থাকি.......
কিন্তু এদের ভাগ্যটা বদলায় না...........
আসুন আমরা চেষ্টা করি এদের জীবনটা সুখের করার জন্য
আমি আপনি একা,কিন্তু আমরা সবাই মিলে কি একা.....?
আসুন সবাই মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী এদের মুখে খাবার তুলে দিই........
নিজে খাওয়ান, বন্ধুদেরও বলুন......
উৎসাহিত করুন সবাইকে
দেখবেন পরিবর্তন হতে সময় লাগবে না..........